স্বাস্থ্য সেবা নিয়ে অনুসন্ধানের জন্য ১০টি বিশেষজ্ঞ পরামর্শ
বাংলা লেখাপত্র লেখাপত্র • বিষয় » পরামর্শ ও টুল » সংবাদ ও বিশ্লেষণ স্বাস্থ্য সেবা নিয়ে অনুসন্ধানের জন্য ১০টি বিশেষজ্ঞ পরামর্শ লিখেছেন লরা ডিক্সন • 20 নভেম্বর 2020 আর্টিকেলটি পড়ুন এই ভাষায়: শেয়া টুইট ফেসবুক প্রিন্ট লিংকডইন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রেডিট পুনঃপ্রকাশ A1 স্মরণকালে দেখা যায়নি, এমন এক জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে কোভিড-১৯ মহামারি। এখন সব জায়গায় মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে, টিকার খবর পড়া। আদালতে মামলা কাভার করা সাংবাদিকরা এখন স্বাস্থ্য বিটের রিপোর্টার হয়ে ওষুধের ট্রায়াল নিয়ে রিপোর্ট করে যাচ্ছেন। গত কয়েক মাস ধরে বিশ্বের সবচে বড় স্টোরি হয়ে উঠেছে করোনাভাইরাস – এবং জনস্বাস্থ্য, জনকল্যাণ ও বৈশ্বিক অর্থনীতিতে তার প্রতিক্রিয়া। এর সাথে তাল মেলাতে গিয়ে এবং পাঠকদের জন্য তথ্যের যোগানটাকে ঠিক রাখতে গিয়ে, সাংবাদিকরা দৌড়ে দৌড়ে হয়রান হচ্ছেন। স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ব্য...