যে কারণে ফেসবুকে সমস্যা, উত্তর দিল ডিএমপি নিউজবাংলা ডেস্ক ৫ মার্চ, ২০২৪ ২২:৫৬

 

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম বলেন, ‘এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা। কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই.....        Reed More 

এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ঠিক হয়েছে ফেসবুক। রাত দশটা ৩৫ মিনিটে লগইনের চেষ্টা করলে দেখা যায়, সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বৃহৎ এ প্লাটফরমটি।

এদিকে রাত সাড়ে নয়টার পর থেকে হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে দেশের অনেক নাগরিক আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশ্বস্ত করে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি