ব্রণ কমাতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক : মুখে গোটা বেরোনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। ত্বকে ব্রণ ও ব্রণের দাগের ফলে আমাদের শুধু সৌন্দর্যই নষ্ট হয় না। সেই সঙ্গে আত্মবিশ^াসও কমে যায়। কিছু নিয়ম মেনে চলতে পারলেই সুস্থ, পরিষ্কার ও ব্রণবিহীন ত্বক পাওয়া সম্ভব হয়।
শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন মুখ। এ ছাড়াও শসাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন। শসা গোল গোল করে কেটে অন্তত এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি খেয়েও নিতে পারেন বা ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।
গরম পানি দিয়ে গ্রিন টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠান্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ভালো করে ত্বকের ওপর মিশতে পারবে চায়ের মিশ্রণটি। যদি টি ব্যাগ থেকে গ্রিন টি বানান, তা হলে ঠান্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। ২০ মিনিট রাখার পর ধুয়ে নিন।
রসুন ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক-দুই কোয়া রসুন দুই টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রস লাগান। মিনিট পাঁচেক পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটি করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন