ওষুধ খরচ বাঁচাতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে, সঙ্গে রোজ খেতে হবে এক বাটি বেদানাও
পুষ্টিগুণ বিচার করলে দেখা যাবে, বেদানার মধ্যে প্রায় ৯৩ ক্যালোরি রয়েছে। প্রোটিন রয়েছে আড়াই গ্রামের মতো। ফ্যাটের পরিমাণ নামমাত্র। তাই নিয়মিত খেলেও ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না।
ফলের পুষ্টিগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফলের মধ্যে যত ধরনের প্রোটিন, ভিটামিন, খনিজ রয়েছে তা অন্য কোনও খাবারে নেই। তবে পুষ্টিবিদদের কাছে নানা রকম ফলের মধ্যে বেদানার কদর বেশি। পুষ্টিগুণ বিচার করলে দেখা যাবে, বেদানার মধ্যে প্রায় ৯৩ ক্যালোরি রয়েছে। প্রোটিন রয়েছে আড়াই গ্রামের মতো। ফ্যাটের পরিমাণ নামমাত্র। তাই নিয়মিত খেলেও ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। এ ছাড়াও বেদানায় এমন কিছু খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যেগুলি সামগ্রিক ভাবে শরীরের জন্য ভাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন